Tuesday, January 25, 2022

নিহার লাভলি হেয়ার অয়েল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা -NNC Bangla

 





ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর জনপ্রিয় হেয়ার অয়েল ব্র্যান্ড নিহার ন্যাচারালস সম্প্রতি তাদের নতুন পণ্য নিহার লাভলি হেয়ার অয়েল বাজারে এনেছে। নতুন এই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় মডেল, উপস্থাপিকা এবং অভিনেত্রী তানজিন তিশা। 


নিহার লাভলি হেয়ার অয়েলে আছে নারকেল তেল এবং ক্যাস্টর অয়েলের শক্তি। এটি চুলের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করে চুল পড়া নিয়ন্ত্রণ ও চুলের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া তেলটি অ্যারাবিয়ান ইন্সপায়ারড পারফিউম মিশ্রিত, যা ২৪ ঘন্টা পর্যন্ত চুলকে সুগন্ধযুক্ত রাখে। এর নন-স্টিকি টেক্সচার চুলকে সারাদিন উজ্জ্বল রাখে। আর তাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা নিহার লাভলি ব্যবহারের পরামর্শ দেন।   


অভিনেত্রী তানজিন তিশা বলেন, “উপমহাদেশের ১ নাম্বার হেয়ার অয়েল ব্র্যান্ড নিহার ন্যাচারালস-এর সাথে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। অ্যারাবিয়ান সুগন্ধি সমৃদ্ধ পুষ্টি গুনাগুণ এবং সাশ্রয়ী দাম তেলটিকে ভোক্তাদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে রাখবে বলে আমার বিশ্বাস।”   


ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর এ্যালেন ইবেনেজার এরিক বলেন, “ম্যারিকো বাংলাদেশ গত দুই দশকে ধারাবাহিক অগ্রগতি ও গ্রাহকদের ভালোবাসায় বাংলাদেশের অধিকাংশ পরিবারের প্রথম পছন্দ এবং বিশ্বস্ত নাম হয়ে উঠেছে। আমরা চুলের পুষ্টি গুনাগুণ বৃদ্ধির মাধ্যমে ব্র্যান্ডের পোর্টফোলিও সম্প্রসারণের দিকে মনোনিবেশ করছি এবং এর মাধ্যমে ভোক্তাদের চাহিদা পূরণেও আমরা আশাবাদী। নিহার লাভলি হেয়ার অয়েল তেমনই একটি পণ্য। কারণ এটি দেশের প্রথম অ্যারাবিয়ান ইন্সপায়ারড পারফিউম মিশ্রিত এবং নারিকেল ও ক্যাস্টর অয়েলের পুষ্টিসমৃদ্ধ, যা ভোক্তাদের চুলের সমস্যা সমাধানে সাহায্য করবে।”


দেশজুড়ে সকল রিটেইল আউটলেট, কসমেটিকস আউটলেট, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং সুপার শপে নিহার লাভলী হেয়ার অয়েল পাওয়া যাচ্ছে। তেলের ৭৫ মি.লি প্যাকের বাজারমূল্যে মাত্র ৫৫ টাকা, ১৫০ মি.লি ১০০ টাকা এবং ৩০০ মি.লি’র প্যাক পাওয়া যাচ্ছে ১৮০ টাকায়।

Sunday, December 5, 2021

শিশুদের নিরাপদ যত্ন নিশ্চিতে প্যারাসুট জাস্ট ফর বেবি ও নাবিলা’র আহ্বান

 

শিশুদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য স্কিন কেয়ার পণ্য বেছে নিতে মায়েদের পরামর্শ দিলেন এই অভিনেত্রী ও উপস্থাপিকা।


শীতের শুষ্কতায় শিশুদের জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য স্কিন কেয়ার পণ্য বেছে নেওয়ার গুরুত্ব সম্পর্কে মায়েদের সচেতন করতে প্যারাসুট জাস্ট ফর বেবি দেশব্যাপী ক্যাম্পেইন করছে। একটি ভিডিও’র মাধ্যমে অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা এই সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন।


ভিডিওতে দেখা যাবে, সদ্য মা হওয়া নাবিলা তার শিশুর জন্য প্যারাসুট জাস্ট ফর বেবি লোশন বেছে নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করছেন। শিশুদের ত্বক অত্যন্ত সেনসিটিভ। তাই বিশেষ করে এই শীতে, নাবিলা শিশুদের জন্য স্কিন কেয়ার পণ্য বাছাইয়ে প্রাকৃতিক উপাদান এবং গ্লোবাল সেফটি সার্টিফিকেশন সংবলিত পণ্য বেছে নিতে গুরুত্ব আরোপ করেন। ফলে শীতকালের অতিরিক্ত শুষ্কতায় শিশুর জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য বেবি কেয়ার পণ্য বাছাই এবং ত্বকের কোমলতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। তাই প্যারাসুট জাস্ট ফর বেবি লোশন নাবিলার পারফেক্ট পছন্দ। এই লোশনটি তিনি তার শিশুর নরম কোমল ত্বকে নিশ্চিন্তে ব্যবহার করেন।


শিশুদের কোমল ত্বকের জন্য স্কিনকেয়ার সমাধান দিতে লোশন ছাড়াও প্যারাসুট জাস্ট ফর বেবি’র উইন্টার রেঞ্জে আরও দুটি স্কিনকেয়ার পণ্য আছে; প্যারাসুট জাস্ট ফর বেবি অয়েল ও প্যারাসুট জাস্ট ফর বেবি ফেইস ক্রিম। বাদাম, অলিভ অয়েলের প্রাকৃতিক গুণাগুন ও ভিটামিন ই সমৃদ্ধ প্যারাসুট জাস্ট ফর বেবি অয়েল শিশুর ত্বককে সারাদিন রাখে কোমল ও মসৃণ। অন্যদিকে জলপাই তেলের পুষ্টি ও বাদাম দুধের মিশ্রণে তৈরি প্যারাসুট জাস্ট ফর বেবি ফেইস ক্রিম শিশুর সংবেদনশীল ত্বককে ২৪ ঘন্টা পর্যন্ত রাখে নমনীয়। প্যারাসুট জাস্ট ফর বেবি রেঞ্জে নিরাপদ, প্রাকৃতিক উপাদান এবং জেন্টেল ফর্মুলেশন থাকার কারণে নাবিলা এই পণ্যগুলো ব্যবহারেই আস্থা রাখেন।


ক্যাম্পেইনটি সম্পর্কে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বলেন, “শিশুদের জন্য বাজারে এতো পণ্য রয়েছে যে এদের মধ্য থেকে আমার বাচ্চার জন্য সেরা এবং নিরাপদ পণ্যটি বেছে নেওয়া একটু কঠিন। শীতের শুষ্কতায় শিশুদের প্রয়োজন বাড়তি যত্ন। আর প্যারাসুট জাস্ট ফর বেবি গ্লোবালী সার্টিফাইড হওয়ায় এটিই সেরা বলে আমি মনে করি। মায়েরা আমার ভিডিওতে তাদের পরিচিত অন্যান্য মায়েদের ট্যাগ করে উইন্টার ক্যাম্পেইনে অংশ নিতে পারেন। সেখান থেকে ৫০ জন সেরা মন্তব্যকারী মায়েরা পাবেন প্যারাসুট জাস্ট ফর বেবি’র পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার।” তিনি আরও বলেন, “আমি আশা করি এই শীতে প্যারাসুট জাস্ট ফর বেবি’র উইন্টার কেয়ার রেঞ্জ শিশুদের নিরাপদ যত্ন নিশ্চিত করবে এবং মায়েদের করবে চিন্তামুক্ত।”


ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আশীষ গোপাল বলেন, “শিশুদের জন্য নিয়ে আসা প্রোডাক্ট লাইন প্যারাসুট জাস্ট ফর বেবি শিশুদের নিরাপদ যত্নের এবং মায়েদের দুশ্চিন্তা নিরসণের কথা মাথায় রাখে। আর তাই ব্র্যান্ডটি শিশুদের নিরাপদ যত্নের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে এবং মায়েদের সঠিকভাবে শিশুর যত্ন নেওয়ার বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এই শীতে শিশুর নিরাপদ যত্ন নিশ্চিতের লক্ষ্যে প্যারাসুট জাস্ট ফর বেবি’র উইন্টার রেঞ্জ-এ রয়েছে বেবি লোশন, বেবি ফেস ক্রিম, এবং বেবি অয়েল।”

Friday, November 26, 2021

বাংলাদেশের বাজারে টেকনো’র নতুন চমক স্পার্ক ৮ প্রো




নতুন টেকনো স্পার্ক ৮ প্রো-তে আছে অসাধারণ ডিসপ্লে, অ্যাডভান্সড গেমিং পারফরম্যান্স ফিচার 

এবং ফাস্ট চার্জিং সুবিধা



গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো’র স্পার্ক সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় বাজারে এসেছে টেকনো স্পার্ক ৮ প্রো। তরুণ গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এই ফোনটি লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। টেকনো স্পার্ক ৮ প্রো শুধু মাত্র অসাধারণ ডিসপ্লে অভিজ্ঞতা ও পাওয়ার বুস্ট গেমিং পারফরম্যান্সই দিবে না বরং একটি ফ্যাশন স্টেটমেন্ট হিসাবে কাজ করবে।  

টেকনো স্পার্ক ৮ প্রো-তে রয়েছে ইমার্সিভ ভিউইং এক্সপেরিয়েন্স, পাওয়ার বুস্ট গেমিং পারফরম্যান্স ফিচারের সাথে নজরকাড়া ডিজাইন। এতে আছে ৪৮ মেকাপিক্সেল আলট্রা ক্লিয়ার এআই ট্রিপল ক্যামেরা, সুপার নাইট মোড ২.০, মাল্টি-ফ্রেম ১০xজুম, এআর শটস-এর মতো আকর্ষণীয় ফিচারসমূহ। ব্যবহারকারীদের ইমার্সিভ ডিসপ্লে এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির ১০৮০ পিক্সেলের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়া দৈনন্দিন টাস্ক ও দারুণ গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য রয়েছে অল নিউ গেম লেভেল হেলিও জি৮৫ ফাস্ট অক্টা-কোর চিপ। ফোনটিতে থাকছে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুযোগ থাকবে।

সেইসাথে ব্যবহারকারীদের নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা প্রদানে টেকনো স্পার্ক ৮ প্রো-তে রয়েছে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি যা ৩৩ ওয়াটের ইউএসবি- টাইপ সি ফাস্ট চার্জার এর দ্বারা দ্রুত চার্জ করতে সক্ষম, এছাড়াও রয়েছে সুপার বুস্ট সিস্টেম অপটিমাইজেশন। ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ডুয়েল কালার স্প্রে গ্রেডিয়েন্ট সমৃদ্ধ ডিজাইন ফোনটিকে আরও প্রিমিয়াম এবং ট্রেন্ডি করে তুলেছে।



টেকনো মোবাইল বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, “তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই আমরা এই ট্রেন্ডি টেকনো স্পার্ক ৮ প্রো নিয়ে এসেছি। জনপ্রিয় টেকনো স্পার্ক লাইনআপের সর্বশেষ এই সংস্করণটির নতুন সব ফিচার ব্যাবহারকারীদের এক অন্যরকম অভিজ্ঞতা প্রদান করবে।”



টেকনো স্পার্ক ৮ প্রো -এর বাজারমূল্য মাত্র ১৬,৯৯০ টাকা। নজরকাড়া ইন্টারস্টেলার ব্ল্যাক ও কমোডো আইল্যান্ড দুটি কালারে পাওয়া যাবে ফোনটি। আকর্ষণীয় ফিচার ও ডিজাইনের জন্য নিঃসন্দেহে এটি ব্যবহারকারীদের পছন্দের তালিকায় থাকবে।



বিশ্বের উদীয়মান বাজারের একটি অন্যতম ব্র্যান্ড টেকনো। এই ব্র্যান্ডের স্লোগান ‘স্টপ অ্যাট নাথিং’ দ্বারা টেকনো প্রগতিশীল ব্যবহারকারীদের জন্য যুগের সাথে তাল মিলিয়ে সর্বোচ্চ মানসম্মত ও সমসাময়িক প্রযুক্তিসম্পন্ন উদ্ভাবনী ডিভাইস বাজারে আনছে।

নিহার লাভলি হেয়ার অয়েল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা -NNC Bangla

  ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর জনপ্রিয় হেয়ার অয়েল ব্র্যান্ড নিহার ন্যাচারালস সম্প্রতি তাদের নতুন পণ্য নিহার লাভলি হেয়ার অয়েল বাজারে এনেছে। ন...